1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সন্ধ্যায় ছায়ানটে কত্থক নৃত্য

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পঠিত

আজ ছায়ানটে হয়েছে কত্থক নৃত্যসন্ধ্যা ‘শ্রদ্ধাঞ্জলি’। সকল গুরু, ওস্তাদ এবং গল্পকার, যাদের কারণে কত্থক আজ এত দূর এসেছে, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন তরুণ কত্থকশিল্পীরা। নৃত্য উপস্থাপন করবেন কল্পতরুর শিক্ষার্থীরা। এর মধ্যে থাকবে নানা ধরণের কত্থক, ভক্তি, ছন্দ এবং কাহিনি।

শ্রদ্ধাঞ্জলি পরিচালনা করছেন কত্থক নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক এবং সাধনার অন্যতম সদস্য মো. হানিফ। তিনি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে আইসিসিআর স্কলারশিপ নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন কত্থক, সমসাময়িক নৃত্য, জ্যাজ ও ছৌ নৃত্যের।

নৃত্যকলার ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করার জন্য এ শিল্পকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন হানিফ। তার লক্ষ্য এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা দক্ষ, সৃজনশীল, আত্মবিশ্বাসী এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ ও কত্থককে প্রতিনিধিত্ব করতে সক্ষম।

সাধনার সহযোগিতায় কত্থক সন্ধ্যা ‘শ্রদ্ধাঞ্জলি’র আয়োজন করেছে কল্পতরু। আজ ২০ এপ্রিল ছায়ানট মিলনায়তনে এই বিশেষ ধ্রুপদী নৃত্যসন্ধ্যা সবার জন্য উন্মুক্ত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর