1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সত্যিই কি দেড়শো দেহরক্ষী নিয়ে চলেন তান্যা মিত্তাল?

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ভারতের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও ‘বিগ বস’ খ্যাত তান্যা মিত্তালকে নিয়ে নেট দুনিয়ায় এক অদ্ভুত জল্পনা দীর্ঘদিনের। বলা হয়ে থাকে, তান্যা যেখানেই যান তার সঙ্গে অন্তত ১৫০ জন দেহরক্ষী থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন এই প্রভাবশালী নেট-তারকা।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তান্যা জানান, ১৫০ জন দেহরক্ষী রাখার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। বলেন, আমি কখনও এমন দাবি করিনি। কেউ এমন একটি ভিডিও দেখাতে পারবেন না যেখানে আমি দেড়শো দেহরক্ষীর কথা বলেছি। এগুলো সব মনগড়া কথা।

তবে তিনি স্বীকার করেছেন, নিরাপত্তার খাতিরে তার ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে, তবে সেই সংখ্যাটি কখনোই দেড়শো নয়।

দেহরক্ষী নিয়ে এই ভুল ধারণার পেছনে ‘বিগ বস’-এর সহ-প্রতিযোগী জিশান খানের একটি মজাকে দায়ী করেন তান্যা। জানান, জিশানের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন যে তার নিজস্ব প্রতিষ্ঠানে ১৫০ জন কর্মী কাজ করেন। জিশান মজা করে সেই কর্মীদেরই দেহরক্ষী হিসেবে প্রচার করেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আধ্যাত্মিক বিষয়ক কন্টেন্ট এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে পরিচিতি পান তান্যা মিত্তাল। এর বাইরেও তার সফল প্রসাধনী ও পোশাকের ব্যবসা রয়েছে তার। ‘বিগ বস’-এ অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং বর্তমানে তিনি অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, তান্যার মাসিক আয় প্রায় ৬ লাখ রুপি, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি রুপি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর