1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সচেতনতামূলক লিফলেট বিতরণ করলো ট্রাফিক তেজগাঁও বিভাগ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৮ বার পঠিত

সড়কে চলাচলরত গাড়ির চালক, হেলপার, পথচারীসহ সাধারণ মানুষের দায়িত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগ।

বুধবার (৭ মে) উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামের নির্দেশনায় তেজগাঁও ট্রাফিক বিভাগের বিভিন্ন স্থানে সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত সড়ক দুর্ঘটনা রোধ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পথচারী, চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে সড়কে চলাচলের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়। জেব্রা ক্রসিং ব্যবহার করা, রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান না বসানো, মোটরসাইকেল চালক ও আরোহী উভয় হেলমেট পরিধান, নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকা , রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার, রাস্তার মোড়ে জটলা সৃষ্টি না করা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এসময় ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি একসঙ্গে কাজ করলে সড়ক নিরাপদ করা সম্ভব। সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলে, তবে দুর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব হবে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার এ প্রচেষ্টায় আপনাদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে একটি নিরাপদ আগামীর সূচনা।

তিনি আরও বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মূল্যবান তাজা প্রাণ ঝরে যায়। আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং সড়ককে নিরাপদ করি যাতে এ ধরনের দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণকে আমরা রুখতে পারি।

সচেতনতামূলক লিফলেট বিতরণকালে ট্রাফিক-তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর