1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সচিবালয় প্রায় স্বাভাবিক : দর্শনার্থী কম।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | গত ১৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়সহ সরকারি অফিস খোলা ছিল। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ছুটিতে ছিলেন।

অফিস খোলার পরেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে দুই দিন সচিবালয়ে ছিল ঈদের আমেজ। কর্মকর্তা ও কর্মচারীদের কম উপস্থিতি এবং দর্শনার্থীদের সংখ্যা কম থাকায় ওই দুদিন সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। কাজেও ছিল ঢিলেঢালা ভাব।

কিন্তু রোববার সচিবালয় প্রায় স্বাভাবিক। বাড়তি ছুটি শেষে কেউ কেউ ঈদের পরে আজকেই প্রথম কাজে যোগ দিয়েছেন। যারা ঈদের পরে প্রথমে এসেছেন তারা সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন মন্ত্রীও ঈদের পরে আজকেই প্রথম অফিস করছেন।

সকাল থেকে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। অন্যান্য দিনের মধ্যেই কাজ করছেন তারা।

সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতো পূর্ণ রয়েছে। তবে দর্শনার্থের সংখ্যা কম। এজন্য লিফটগুলোর সামনে তেমন ভিড় নেই।

৬ নম্বর ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে অন্যান্য সময়ের মতো তদবিরকারীদের ভিড় দেখা যায়নি। ভিড় নেই ৬ নম্বর ভবনের লিফটগুলোর সামনেও।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর