1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘সকালে ঘুম থেকে উঠেও এমন উইকেটে ব্যাট করার স্বপ্ন দেখবেন না’

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় পরাজয় ওয়েস্ট ইন্ডিজের। মিরপুর শেরে-ই বাংলায় টাইগারদের বিপক্ষে হারের পর ভিন্ন এক মন্তব্য করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে হোপ জানালেন ঘুম থেকে উঠেও এমন উইকেটে খেলতে চাইবে না কেউ।

হোপ বলেন, ‘আমি শুধু বলব এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল। এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না। আমি শুধু এটুকুই বলতে পারি, তবে হ্যাঁ, তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে।’

হোপ মনে করেন ব্যাটিং ও বোলিং প্রতিটি বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ বেশি ভালো খেলেছে, ‘এটি এমনই একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা, আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে, এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছে।’

‘পরের ম্যাচে যখন খেলা শুরু হবে, তখনও আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং মানিয়ে নিতে হবে। কিন্তু যদি আমরা একই রকম কিছু পাই, তাহলে এই প্রথম ম্যাচে থেকে আমাদের একটা ধারণা থাকবে। তাই এটা আমাদের মনে কিছুটা ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা সত্যিই খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের সামনে যা আছে তা খেলতে হবে এবং উইকেটের উপর খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর