1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সংসদে নোয়াখালীকে বিভাগের দাবি জানালেন মাহবুব উদ্দিন খোকন, স্পিকার বল্লেন, ‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন নোয়াখালী-১(চাটখিল – সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তার বক্তব্যের শেষ পর্যায়ে সংসদের স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে বলেন, ‘নোয়াখালীর লোকজন তো চাঁদেও আছেন।’

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বক্তব্যে তিনি নোয়াখালীকে প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা উল্লেখ করে বলেন, নোয়াখালীর মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। দেশের সব জায়গায় নোয়াখালীর মানুষ রয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীর আয়তন বড় হওয়ায় প্রয়োজনে এখান থেকে আরও দুই-তিনটি জেলা করা সম্ভব। পাশাপাশি নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি। অর্থনৈতিক জরিপে নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা বলেও জানান তিনি।

ব্যারিস্টার খোকন আরও বলেন, নোয়াখালীতে সমুদ্রবন্দর করা হলে দেশের সমুদ্রবন্দরনির্ভরতা ও ঝুঁকি কমবে। নোয়াখালীর মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দেশের ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যেও তাদের বড় উপস্থিতি রয়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে, বিদেশেও প্রায় ৭০-৮০ লাখ নোয়াখালীর লোক আছে।” বৈদেশিক রেমিট্যান্স অর্জনে নোয়াখালীর ভূমিকা অনস্বীকার্য।

তার বক্তব্য শেষ করার সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব সব জায়গায় আছে।”

এরপর তিনি ‘ধন্যবাদ’ জানিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর