1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শ্রীলঙ্কা হারলেও বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে যেভাবে

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

তিন ম্যাচের দুটি জিতেও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। নেট রানরেটের কারণে বাদ পড়ার ঝুঁকিতে টাইগাররা। তবে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তবে সহজেই শেষ চারে নাম লেখাবে বাংলাদেশ।

কিন্তু যদি কোনোভাবে আফগানরা হারিয়ে দেয় লঙ্কানদের? তখন বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। যদিও কাগজে-কলমে সুযোগ থাকবে তারপরও। কীভাবে?

রানরেটে আফগানিস্তান (২.১৫০), শ্রীলঙ্কার (১.৫৪৬) থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ (-০.২৭০)। ফলে আফগানিস্তানে লঙ্কানদের সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলেই বাদ পড়বে টাইগাররা।

তবে জয়টা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে হিসাব ভিন্ন। আফগানিস্তান যদি আগে ব্যাট করে লঙ্কানদের হারাতে হবে ৭১ রানে। আর যদি রান তাড়া করে তবে ৫৩ বল হাতে রেখে জিততে হবে।

কেবল সেটা হলেই রানরেটে বাংলাদেশের পেছনে পড়ে যাবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে বাদ পড়বে লঙ্কানরা। শেষ চারে নাম লেখাবে বাংলাদেশ আর আফগানিস্তান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর