1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান ‘এ’ দল। দুইবারের চ্যাম্পিয়ন লঙ্কানদের ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ১১ বল হাতে রেখে জয় পেয়েছে আফগানরা।

রোববার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে লঙ্কানরা। এরপর পাভান রত্নায়াকে ও সাহান অ্যারাকচিগের ৫০ রানের জুটিতে সাময়িক স্বস্তি পায় তারা।

লঙ্কানদের হয়ে ৪৭ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যারাকচিগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২৩ রান করেন নিমেশ ভিমুখথি। শুরুর চাপ সামলে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান তোলে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানেরও। প্রথম বলেই আউট হন ওপেনার যুবায়েদ আকবরি। এরপর সিদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির জুটিতে এগিয়ে যায় আফগানিস্তান।

২০ বলে ২৪ রান করে আউট হন রাসুলি। চারে নেমে ২৭ বলে ৩৩ রান করেন করিম জানাত।

৫৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন সিদিকুল্লাহ। ৬ বলে ১৬ রান করে আফগানিস্তানের সহজ জয় তুলে নিতে সহায়তা করেন মোহাম্মদ ইসহাক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর