1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৭ বার পঠিত

ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সেখানে বিশ মিনিটের মধ্যে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী কারও পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোন মন্তব্য আসেনি।

যদিও একজন সরকারি কর্মকর্তা বলেছেন দুই দিন ধরেই বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছিলো।

এর আগে গত সাতই মে থেকে শ্রীনগর ও জম্মু বিমানবন্দরের নিয়ন্ত্রণ ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করেছে এবং দুই বিমানবন্দরেই সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ আছে।

তাছাড়া পাকিস্তানের গোলাবর্ষণে ভারতশাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর