1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠন করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ইন্টারনাল কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন৷

বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন৷

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম মন্ত্রণালয়ে আমরা একটা ইন্টারনাল কমিটি করবো৷ এই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে৷ আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায় তার সবই করা হবে৷

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করবো৷

ডিসেম্বরের মধ্যে কী কী সংস্কার করে ফেলা যাবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা তো বসে থাকবো না৷ আগামীকাল থেকেই কাজ শুরু করবো৷ আমরা যদি ডিসেম্বরকে ধরে এগোই তাহলে তো নভেম্বর থেকে শুরু করা হবে৷ ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায় সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে৷

উপদেষ্টা বলেন, শ্রমিকদের মজুরি বোর্ডের প্রয়োজন আছে৷ আমি শুনেছি ট্যানারি মালিকরা অনেকের বেতন বাড়িয়েছেন আবার অনেকের বেতন বাড়াননি৷ পুরো বিষয়টা নিয়ে আমরা কাজ করবো৷

ব্রিফিংয়ে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যমের ভূমিকা ছাড়া এই প্রতিবেদন তৈরি করা সম্ভব ছিল না৷ বিভিন্ন পেশার মানুষ মিলে আমরা কাজটি করেছি৷ আমরা চেষ্টা করেছি রিপোর্টটি এমনভাবে সাজাতে যেন সংক্ষেপে সবাই বুঝতে পারেন৷ আমরা ফাইলবন্দি কোনো প্রতিবেদন করতে চাই না৷ এটি বাস্তবায়নের জন্য একত্রে কাজ করতে চাই৷

তিনি বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে৷ আমরা চাই শ্রমিক হিসেবে তাদের স্বীকৃতি থাকবে৷ একজন মানুষের মানসস্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন সেটির জন্য একটি পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি৷
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর