1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, শৈলকুপা উপজেলা বিভক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত বিভেদ সৃষ্টি করে নেওয়া হবে না। এ বিষয়ে যা কিছু হবে, তা হবে স্থানীয় মানুষের ঐকমত্যের ভিত্তিতে।

শনিবার (১৮ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সদস্য হিসেবে বিভিন্ন জেলার উপজেলা বিভক্তির প্রস্তাব নিয়ে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, একটি উপজেলা ভাগ হলে উন্নয়ন বাজেটের বরাদ্দও বাড়ে। একটি উপজেলা দুটি ভাগ হলে উন্নয়ন বাজেট দ্বিগুণ হয়। সেই অভিজ্ঞতা থেকেই শৈলকুপা নিয়ে চিন্তা করেছিলেন।

তিনি বলেন, দিনের শেষে আমি শৈলকুপার ২৮৮টি গ্রামের মানুষের প্রতিনিধি। এখানে বিভক্তির কোনো জায়গা নেই। বিভেদ থাকলে এ ধরনের কোনো কার্যসূচি আমি নেব না। উন্নয়নও চাই, শৈলকুপার ঐক্যও চাই।

বক্তব্যে নিজের আলোচিত ‘মাধবী’ লেখার পেছনের অনুপ্রেরণার কথাও তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অনেকেই জানতে চান ‘মাধবী’ কে। তবে সেই রহস্য পুরোপুরি প্রকাশ করতে চান না।

রসিকতা করে তিনি বলেন, মাধবী নিজেই আজ মাধবী শাড়ি (তার স্ত্রী) পরে এসেছে।

ব্যক্তিজীবনের প্রসঙ্গ টেনে সক্রেটিসের একটি উক্তি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আমি দার্শনিক হতে চাই না। তাই একটি বিয়েই করেছি, আপাতত সেখানেই থাকছি।

তিনি বলেন, ফ্যাসিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং রাজনৈতিক দমন-পীড়নের সময় থেকেই ‘মাধবী’ লেখার প্রেরণা পেয়েছেন। ১৯৯০-এর গণআন্দোলনের চেতনা এবং ২০০৭ থেকে ২০২৪ সালের রাজনৈতিক বাস্তবতা তার লেখালেখিকে প্রভাবিত করেছে।

আইনমন্ত্রী আরও বলেন, ঢাকার যানজটও তার লেখালেখিতে ভূমিকা রেখেছে। উত্তরা থেকে হাইকোর্টে যাতায়াতের পথে কিংবা আদালতে অপেক্ষার সময় তিনি ‘মাধবী’-র বিভিন্ন পর্ব লিখেছেন। এক্ষেত্রে তার স্ত্রীর উৎসাহ ও সমর্থনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর