1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেষ মুহূর্তের নাটকীয় জয়ে নকআউটে জার্মানি

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বদলি খেলোয়াড় দেনিজ উনদাভ ছিলেন জার্মানদের জয়ের নায়ক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল জার্মানি। কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা এবং লুকাস এনমেচা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। বরং প্রথমার্ধে এগিয়ে যায় আইভরি কোস্ট।

৩০ মিনিটে বাম দিক থেকে গড়ে ওঠা এক আক্রমণে আমাদ দিয়ালোর শট অসাধারণভাবে ব্লক করেন নাথানিয়েল ব্রাউন। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি ফ্রাঙ্ক কেসি। কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে আইভরি কোস্টকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধে জার্মানি দুইবার বল জালে পাঠালেও গোল দুটি বাতিল হয়। প্রথমে আলেকজান্ডার পেভলোভিচ এবং পরে জামাল মুসিয়ালার ফাউলের কারণে গোলগুলো স্বীকৃতি পায়নি।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি হিসেবে নামা উনদাভ। ৬৮তম মিনিটে আরেক বদলি নাদিম আমিরির ক্রস কাই হাভার্টজকে এড়িয়ে গেলেও ঠিকই পৌঁছে যায় উনদাভের কাছে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত ভলিতে গোল করে জার্মানিকে সমতায় ফেরান তিনি।

এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। লুকাস এনমেচা ঠান্ডা মাথায় বক্সের ভেতরে পাস বাড়িয়ে দেন উনদাভের উদ্দেশে। এক টাচে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী শটে বল জালে জড়িয়ে জার্মানির অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার।

এই জয়ে জার্মানি গ্রুপ ‘ই’ থেকে রাউন্ড অব ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। শেষ ম্যাচে একটি পয়েন্ট পেলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এমনকি পরের ম্যাচে ইকুয়েডর যদি কুরাসাওকে হারাতে ব্যর্থ হয়, তাহলেও জার্মানির শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাবে।

অন্যদিকে, চার পয়েন্ট নিয়ে অনেকটাই নিরাপদ অবস্থানে যাওয়ার সুযোগ ছিল আইভরি কোস্টের। কিন্তু শেষ মুহূর্তের এই হার তাদের কঠিন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন নকআউট পর্বে উঠতে হলে শেষ গ্রুপ ম্যাচে ভালো ফলের দিকে তাকিয়ে থাকতে হবে আফ্রিকান দলটিকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর