1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেষ বিদায়ে রাজ কাপুরের হাত ধরে যা বলেছিলেন দিলীপ কুমার

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

১৯৮৮ সালের ২ জুন বলিউড সিনেমার ইতিহাসে এক শোকাবহ দিন হয়ে এসেছিল। ভারতের চলচ্চিত্র জগতের ‘শো ম্যান’ রাজ কাপুর সেদিন চিরবিদায় নেন। মৃত্যুর আগে কয়েকদিন তিনি কোমায় ছিলেন। হাসপাতালের বিছানায় অচেতন পড়ে থাকা কিংবদন্তির পাশে ছিলেন তার আজীবনের বন্ধু, আরেক কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।

রাজ কাপুর আর দিলীপ কুমারের বন্ধুত্বের গল্পটা ছিল রুপালি পর্দার বাইরেও অনেক গভীর। তাদের দুজনই জন্মেছেন পাকিস্তানের পেশোয়ারে। সেখানে ছোটবেলায় কাটানো দিনগুলোর স্মৃতি তাদের মেলবন্ধনের অন্যতম সূত্র ছিল। সেই বন্ধুত্বের টানেই রাজ কাপুরের শেষ সময়ে দিলীপ কুমার ছুটে আসেন দিল্লির হাসপাতালে। নিজের প্রিয় ‘লালে দি জান’-এর কাছে।

তখন পাকিস্তানে একটি অনুষ্ঠানে ছিলেন দিলীপ কুমার। রাজ কাপুরের শারীরিক অবস্থা গুরুতর জেনে সব ফেলে ফিরে আসেন। হাসপাতালে পৌঁছে দেখেন প্রিয় বন্ধু কোমায়।

রাজ কাপুরের হাত ধরে কাঁপা গলায় বলতে থাকেন, ‘রাজ, আজও আমি দেরি করে এলাম, মাফ করে দে… তুই তো সবসময় লাইমলাইটে থাকতে চাস। এবার যথেষ্ট হয়েছে। উঠে বস, আমার কথা শুন। আমি পেশোয়ার থেকে ফিরলাম। তোর জন্য চপলি কাবাবের গন্ধ এনেছি। তুই-আমি আবার হাঁটবো সেই পুরোনো বাজারে, রুটি আর কাবাব খাবো একসঙ্গে…’

ঋষি কাপুর দিলীপ কুমার ও তার বাবার সেই শেষ সাক্ষাতের স্মৃতি তুলে ধরেছিলেন এক লেখায়। তিনি লিখেছিলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, দিলীপ কাকু আসার পর চুপচাপ বাবার হাত ধরে বসে ছিলেন। তারপর কথা বলছিলেন যেন বাবা শুনতে পাচ্ছেন। চোখ ভিজে উঠেছিল তার। বলেছিলেন, ‘রাজ, মেনু লে চল পেশোয়ারের সেই বাড়ির আঙিনায়…’

দিলীপ কুমার চাইছিলেন অন্তত একবার রাজ কাপুর জেগে উঠুন। যেন তারা আবার একসঙ্গে ফিরতে পারেন ছেলেবেলার পেশোয়ারে। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। সকলের চোখের সামনে ধীরে ধীরে নিভে গেল এক অনন্য আলো। কিংবদন্তি রাজ কাপুর ৬৩ বছর বয়সে চলে গেলেন না-ফেরার দেশে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর