1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আল-মামুন আকন্দ

সাহেদ আহাম্মদ |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আল-মামুন আকন্দ। শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় শেরেবাংলা সাংস্কৃতিক জোট তাকে এই সম্মাননা প্রদান করে। “শেরেবাংলা এ কে ফজলুল হকের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা, অ্যাওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির প্রথম চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জিয়া সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান।

আলোচনা শেষে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশবরেণ্য ব্যক্তিদের মাঝে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি সৈয়দ মারগুব মোর্শেদ। শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজহিতৈষী,এ জি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট, ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও ব্লু মাউন্টেন কলেজের চেয়ারম্যান আল-মামুন আকন্দ কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর