1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেয়ারবাজারের টেকসই উন্নয়নে কমিটি গঠন অর্থ মন্ত্রণালয়ের

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

বাংলাদেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়নের জন্য দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের এ কমিটির সদস্য করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব ফরিদা ইয়াসমিন। গত ৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনটিতে সই করেন তিনি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে কমিটির সভাপতি করা হয়েছে। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিবকে (শেয়ারবাজার) সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন- জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি (ন্যূনতম কমিশনার), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (ন্যূনতম পরিচালক), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর