1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেফার্ডের শেষ তান্ডবে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

তলানিতে থাকা চেন্নাই সুপার কিংস ২১৪ রানের বড় লক্ষ্য তাড়ায় জয়ের একদম দোরগোড়ায় চলে গিয়েছিল। তবে শেষ রক্ষা হলো না তাদের। ৪২৪ রানের রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ রানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৫। হাতে ৬ উইকেট। যশ দয়ালের নাটকীয় ওভারে শেষ বলে ৪ রান দরকার পড়ে। সেটা আর নিতে পারেনি চেন্নাই। ৪৫ বলে ৮ চার আর ২ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ৫ উইকেটে ২১১ রানে থামে চেন্নাই।

বড় রান তাড়ায় মূল গতিটা দিয়েছিলেন চেন্নাই ওপেনার আয়ুশ এমহাত্রে। কিন্তু তার ৪৮ বলে ৯ চার আর ৫ ছক্কায় ৯৪ রানের ইনিংসটি গেছে বিফলে।

এর আগে শুরুটা করছিলেন বিরাট কোহলি, শেষটা রোমারিও শেফার্ড। সবমিলিয়ে ৫ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিরাট কোহলি, সাদা বলের ক্রিকেটে এক চ্যাম্পিয়নের নাম। তিনি চাইলে একশ স্ট্রাইকরেটে দলকে বাঁচিয়ে খেলতে পারেন, আবার দলের প্রয়োজনে হয়ে যেতে পারেন মারকুটে টি-টোয়েন্টি ব্যাটার।

যেমনটা দেখা গেলো আজ (শনিবার) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে। ১৮৭ প্লাস স্ট্রাইকরেটে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস বের হয়ে এলো বিরাট কোহলির ব্যাট থেকে। যে ইনিংসে সমান ৫টি করে চার-ছক্কা হাঁকিয়েছেন চ্যাম্পিয়ন এই ব্যাটার।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে কোহলির সঙ্গে উড়ন্স সূচনা করেন জ্যাকব বেথেল। ৬৯ বলে ৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ৩৩ বলে ৮ চার আর ২ ছক্কায় ৫৫ করে সাজঘরে ফেরত যান বেথেল। কোহলি করেন ৩৩ বলে ৬২।

ভালো শুরু করেও অবশ্য ধরে রাখতে পারেননি দেবদূত পাডিক্কেল। ১৫ বলে একটি করে চার-ছক্কায় ১৭ করে আউট হন তিনি। এরপর রানের গতি কমে যায় বেঙ্গালুরুর। অধিনায়ক রজত পাতিদার ১৫ বলে ১১ আর জিতেশ শর্মা ফেরেন ৮ বলে মাত্র ৭ করে।

১৮ ওভার শেষে বেঙ্গালুরুর রান ছিল ৫ উইকেটে ১৫৯। ১৯তম ওভারে খলিল আহমেদের ওপর চড়াও হন রোমারিও শেফার্ড। একটি নো বলসহ এক ওভারেই ৩৩ রান খরচ করেন এই পেসার। শেফার্ড হাঁকান চার ছক্কা আর দুই বাউন্ডারি।

শেষ ওভারে মাথিসা পাথিরানাকেও দুটি করে চার-ছক্কা হাঁকিয়েছেন শেফার্ড। ১৪ বলে পূরণ করেন ফিফটি।
পাথিরানা ৩৬ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর