1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ হাসিনা ও দেশে উন্নয়নের স্বর্ণযুগ : পরিকল্পনা মন্ত্রী।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে উন্নয়নের স্বর্ণযুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম।

তিনি বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রথমবারের মতো প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সফল নেতৃত্বে ভিশন-২০২১ সম্পূর্ণ সফল হয়। বাংলাদেশ প্রথমবারের মতো নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয় এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়।

গতকাল (২৭ জুন) ময়মনসিংহে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। আলোচনা সভায় অংশ নেন ময়মনসিংহ জেলার সব সংসদ সদস্য, সিনিয়র কর্মকর্তা, সিটি করপোরেশনের মেয়র, অন্যান্য পৌরসভার মেয়র, জেলার সব উপজেলার চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।

পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের সঙ্গে সঙ্গেই দেশের উন্নয়নে কাজ শুরু করেন। তিনি একটি দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। এ লক্ষ্যে তিনি আর্থ-সামাজিক উন্নয়নে স্বাধীনতার পরপরই পরিকল্পনা কমিশন গঠন করেন। মাত্র সাড়ে তিন বছরেই তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের ব্যপক উন্নয়ন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশের উন্নয়ন মুখ থুবড়ে পড়ে।

বর্তমান সরকারের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে, দারিদ্র্য অনেকাংশে কমেছে, অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে, নারীর কর্মসংস্থান বেড়েছে। সামগ্রিকভাবে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, ভিশন-২০২১ সফল সমাপ্তির ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে আমরা প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ প্রণয়ন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দিকনির্দেশনায় আমরা উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যাবো এবং ভিশন-২০৪১ অর্জনে সফল হবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর