1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে : আইন উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কারের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় অন্য প্রসিকিউটরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে বিপদে ফেলতে পারে এমন অপচেষ্টা রুখে দেওয়া হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ যা নিয়ে মাথাব্যথা নেই অন্তর্বর্তী সরকারের।

ট্রাইব্যুনালের সংস্কারাধীন মূল ভবন পরিদর্শন করে আইন উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে ট্রাইব্যুনালের মূল ভবনে শুরু হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার।

এদিকে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ব্যক্তি পর্যায়ে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে। সরকারের সিদ্ধান্ত পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করবে ট্রাইব্যুনাল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর