1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইন্টারপোলে রেড নোটিশ জারির নথি পাঠিয়েছেন ট্রাইব্যুনাল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশ এখনো দেখানো হয়নি।

রোববার (২২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

তিনি বলেন, সারাদেশের আদালতে হওয়া মামলা আলাদাভাবে চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী তিন মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা।

আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ বলে জানান মো. তাজুল ইসলাম।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই পলাতক হাসিনাকে দেশে ফেরাতে ও তার অবস্থান জানতে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন পাঠিয়েছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই। এটা জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ হেডকোয়ার্টার।

এর আগে গত ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা এনসিবিতে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আবেদন করেন বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।

গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। এরপরে গত ১২ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আর সদস্য হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হয়। এরপর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর শেখ হাসিনার বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দেন আদালত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর