1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ হাসিনার ফাঁসির দাবি নিয়ে এসেছি : তামান্না সিদ্দিকা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই গণহত্যার প্রথম রায়ের দিন হাইকোর্ট মাজার গেটে ভিড় করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সোমবার হাইকোর্ট মাজার গেট এলাকায় তারা অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে একজন তামান্না সিদ্দিকা।

তামান্নার বাবা বিডিআর সুবেদার মেজর আব্দুল জলিল। বিডিআর বিদ্রোহের মামলায় জেলে মারা গেছেন তিনি। তার স্বামী এবং দুই ভাই এখনো জেলে।

তিনি বলেন, শেখ হাসিনা এই বিডিআর বিদ্রোহের নাটক করে ৫৭ জন অফিসারকে হত্যা করেছে। এর দায় আমার বাবা-ভাই এবং স্বামীসহ অনেক অফিসারদের ওপর চাপিয়ে দিয়েছে। আমার বাবা জেলেই মারা গেছেন। বিয়ের তিন দিনের মাথায় স্বামীকে জেলে নিয়ে গেছেন। এতবছরেও তার সাক্ষাৎ পাইনি। আমাদের অসহায় করে দেওয়ার পেছনের শেখ হাসিনার দায় আছে। আমরা তার ফাঁসি চাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর