1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে : নাহিদ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশেষ করে শেখ হাসিনার সময়ের হত্যাকাণ্ডের জন্য।

শুক্রবার (৯ আগস্ট) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, তিনি (শেখ হাসিনা) কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, আমরা সেসবের বিচার চাইবো। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন, তাহলে আমরা সে ব্যাপারে কাজ করবো।

অন্তর্বর্তী সরকারে অংশ নেওয়া নাহিদ বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান।

নাহিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেছেন তিনি।

আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন ও বিচারের সম্মুখীন হোক।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে মনে করা হচ্ছে, আপাতত তিনি দিল্লিতেই থাকবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর