1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শেখ পরিবারের নামে থাকা ৮ সংস্থা-প্রতিষ্ঠান-স্থাপনার নাম পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য ও তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা ৮টি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে।

রোববার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনক্রমে এগুলো বাতিল ও নতুন নামকরণ করা হয়।

চট্টগ্রাম নিউ মোরিং এর বানৌজা বঙ্গবন্ধুর নাম বদলে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেত নামাপাড়ার বানৌজা শেখ মুজিবের বদলে বানৌজা ঢাকা, কক্সবাজারের পেকুয়ার বানৌজা শেখ হাসিনার পরিবর্তে বানৌজা পেকুয়া, ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বদলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বঙ্গবন্ধু অ্যারোনটিকাল সেন্টার বিমান বাহিনীর বদলে বাংলাদেশ অ্যারোনটিকাল সেন্টার, যশোরের বিএএফ অ্যাকাডেমির বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের বদলে বিএএফএ কমপ্লেক্স, সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সের বদলে ডিএসসিএসসি কমপ্লেক্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে ঢাকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বদলে প্রতিরক্ষা যাদুকর নামকরণ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর