1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শুটিং অসমাপ্ত রেখে ঢাকায় তটিনী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

চট্টগ্রামে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় আঘাত পান তানজিম সাইয়ারা তটিনী। তাকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই হোটেলে ফেরেন অভিনেত্রী। শুটিং অসমাপ্ত রেখে আজ (১২ মে) সোমবার সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তটিনী।

শুটিং করার মতো শারীরিক অবস্থায় নেই অভিনেত্রীর। সে প্রসঙ্গে তিনি জানান, নাটকে তার অংশের দৃশ্যধারণ অসমাপ্তই রয়ে যায়। আজ সোমবার সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন তটিনী। তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে।’

গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তটিনী। সে রকম এক শুটিং সেটে ঘটে দুর্ঘটনা। গত (১১ মে) রোববার ৭টার দিকে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় গুরুতর চোট পান তটিনী।

চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোয় হাসিব হোসাইন রাখির ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। তটিনীর অংশের শুটিং কবে করা হবে এ প্রসঙ্গে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি নির্মাতা। চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর যেহেতু মাথায় চোট লেগেছে, তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।

বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন তটিনী। ছোটপর্দার কয়েকটি নাটক করে নজর কেড়ে নেন মানুষের। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর