1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ডের ৫ দিন পর মামলা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন হত্যাকাণ্ডের পাঁচ দিন পর মামলা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা।

থানা পুলিশ জানায়, মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তারিক সাঈদ মামুন হত্যার ঘটনায় শনিবার তার স্ত্রী রীপা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয়ের ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এ হত্যার ঘটনায় ডিবি পাঁচজনকে গ্রেপ্তার করলেও মামলায় আসামি অজ্ঞাত কেন– জানতে চাইলে তিনি বলেন, আসামি ধরা পড়েছে অস্ত্র মামলায়। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কে কি করেছে তা বের করবেন।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) মামুন হত্যার পর দ্রুত সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন পাঁচজন। তারা হলেন– মূল শুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন। তাদের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় গ্রেপ্তাররা ডিবি পুলিশের কাছে চার দিনের রিমান্ডে রয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর