1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শীতে হাতের ত্বক নরম রাখার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

অনেক সময় আমরা মুখের ত্বকের যত্নে সময় দেই, কিন্তু হাতের ত্বককে প্রায়ই উপেক্ষা করি। অথচ হাতের ত্বকও ঠিক তেমনই যত্নের প্রয়োজন। ধুলো-ময়লা, ধোয়ার কাজ, ঠাণ্ডা-গরমের প্রভাব সবই হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ করে তোলে। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করলে হাতের ত্বক নরম, মসৃণ এবং উজ্জ্বল রাখা সম্ভব।

লেবু ও মধু প্যাক:
লেবু শুষ্ক ও কুঁচকে যাওয়া ত্বক নরম করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে। মধু হাতের ত্বককে হাইড্রেটেড রাখে। লেবুর রস ৩ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা চামচ। এগুলো ভালোভাবে মিশিয়ে হাতের তালুতে মাখুন। ২০ মিনিট শুকানোর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে হাতের ত্বক মসৃণ ও কোমল হয়ে যাবে। এছাড়া কনুই, হাঁটু ও পায়ের গোড়ালির দাগ দূর করতে লেবু বা লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে লাগানো যায়।

দই ও বেসনের কম্বিনেশন:
খসখসে হাতের ত্বক নরম করতে দই এবং বেসনের মিশ্রণ খুবই কার্যকর। দই ত্বক মোলায়েম করে আর বেসন ত্বককে উজ্জ্বলতা দেয়। এক বাটিতে নিন ৪ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ দই ভালোভাবে মিশিয়ে হাতে লাগান। ১৫ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

টমেটো ও লেবুর প্যাক:
টমেটো ত্বককে সতেজ রাখে, কিন্তু একা ব্যবহার করলে পুরো কার্যকরী হয় না। তাই লেবুর রস ও সামান্য গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। প্যাকটি হাতের তালুতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে হাতের ত্বক নরম ও উজ্জ্বল হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর