1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শীতে ঠোঁট ফাটা রোধ করবেন যেভাবে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | শীতের রুক্ষতায় ঠোঁট ফাটা খুব সাধারণ এক সমস্যা। অনেক সময় এটি অনেক বেশি হয়ে গিয়ে ঘা হয়ে যায় অনেকের। তাই শুরু থেকেই ঠোঁটের যত্ন নিন। এতে ঠোঁট ফাটা রোধ তো হবেই সেই সঙ্গে ঠোঁট থাকবে নরম, কোমল এবং গোলাপি।

দেখে নিন শীতে ঠোঁট ফাটা রোধ করতে কী কী করতে পারেন-

>> অনেকেই আছেন ঠোঁট ফেটে গেলে উপরে পেট্রোলিয়াম জেলি লাগান। এতে কিন্তু উপকার খুব একটা হয় না। ঠোঁট ফেটে যাওয়া বা রুক্ষ হওয়ার আগেই পেট্রোলিয়াম জেলি লাগান। চেষ্টা করুন সব সময় ঠোঁট যেন মোয়েশ্চারাইজ থাকে।

>> ঠোঁট ফাটার হাত থেকে বাঁচতে হলে ঠোঁটের আদ্রতা বজার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলাটা প্রয়োজন। চিনি গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে এক্সফোলিয়েট করতে পারেন। কাঠবাদামের সঙ্গে চিনি গুঁড়া মিশিয়েও এক্সফোলিয়েট করতে পারেন।

>> বাইরে বেরোলে অনেকেই ঠোঁটে লিপস্টিক পরেন। কিন্তু বাড়িতে ফিরে এসে আর সেই লিপস্টিক তোলেন না। এই রকম হওয়া ভাল নয়। তাই বাড়ি ফিরে রাসায়নিক দেওয়া লিপস্টিক তুলতে অ্যালোভেরা রিমুভার ব্যবহার করতে পারেন।

>> শীতে অতিরিক্ত ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক ব্যবহার করাই ভালো। ম্যাট লিপস্টিক এ সময় ব্যবহার না করাই ভালো।

>> রাতে ঘুমাতে যাওয়ার সময় ভিটামিন ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন। কিংবা রাতে শুতে যাওয়ার আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণ লাগাতে পারেন। এতে ঠোঁট আর্দ্র থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর