1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শীতের সন্ধ্যায় স্বাদ নিন ডিম মোমোর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | মোমো খেতে কে না পছন্দ করেন! তবে ঘরে তৈরির চেয়ে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা মোমো হাউজে গিয়ে সবাই ভিড় করেন লোভনীয় এই খাবার খেতে।

বিভিন্ন স্বাদের মোমোর মধ্যে চিকেন মোমো সবারই পছন্দের। তবে একঘেয়েমি দূর করতে এবার খেতে পারেন ডিম মোমো। শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা ডিম মোমো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনার।

চাইলে ঘরেই কম উপকরণে সুস্বাদু এই মোমো মো তৈরি করতে পারবেন। মাত্র ৭ উপকরণেই তৈরি করতে পারবেন ডিম মোমো। রইলো রেসিপি-

উপকরণ :

১. ডিম ৪টি
২. টমেটো ১টি একটি
৩. পেঁয়াজ ১টি
৪. রসুন এক কোয়া
৫. আদা ১ টেবিল চামচ
৬. কাঁচামরিচ ৫-৬টি
৭. ময়দা ৬ কাপ ও
৭. ধনেপাতা সামান্য।

পদ্ধতি :

প্রথমে ডিম সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিন। তারপর ম্যারিনেট করুন ১/৪ চা চামচ লবণ, ১ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ১০-১৫ মিনিট।

আদা আমরা বাটবো না, গ্রেড করবো আর রসুন ছোট ছোট টুকরো চাকা করে কাটবো, পেঁয়াজ ও একদম ছোট ছোট টুকরো স্কয়ার করে কেটে রাখুন। কাঁচামরিচ ও ছোট ছোট করে গোল গোল কেটে রাখবো।

আর একদিকে ময়দা নরম করে মেখে রাখতে হবে। নরম করে মাখার জন্য গরম পানি দিয়ে ময়দা মাখতে পারেন। মোটামুটি ২০ মিনিটের মতো মাখতে হবে, তারপর একটা ভেজা কাপড় চাপা দিয়ে মসলা করতে যেতে হবে।

প্যানে তেল নিয়ে ডিম আধা মিনিট হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর এক চিমটি চিনি দিয়ে তেল নেড়ে পেঁয়াজ ভাজবো, একটু বাদামি হয়ে এলে গ্রেড করা আদা দিয়ে একটু ভেজে কাটা টমেটো দিয়ে আধা চা চামচ করে হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন।

গ্রেভি হয়ে এলে রসুন দিয়ে ঢেকে রান্না করুন। মসলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করুন। এরপর ভাজা ডিম, আর কাঁচা মরিচ কুচি ভালো করে মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করে স্বাদমতো লবণ দিন। যদি গ্রেভি থাকে একটু গ্রেভিটা শুকনো করে নিন। শেষে এক স্লাইস লেবুর রস মেশাতে হবে। ব্যাস মোমোর পুর রেডি।

এবার ময়দার ডো থেকে ছোটো করে লুচির মতো লেচি কেটে নিন। লুচির মতোই বেলে নিন। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়, এতে পুর ভরার পরে ফেটে যেতে পারে। এরপর লুচি তৈরি করে পুর ভরে মুড়ে নিন চারদিক।

এবার একটি বড় প্যানে পানি গরম করে উচ্চ তাপে ১০ মিনিট পানি ফুটিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রতে মোমোগুলো রেখে ওভেন স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন। ওপরে এয়ার টাইট ঢাকনা দিতে হবে, চুলার আঁচ হালকা করে ২০-৩০ মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিম মোমো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর