1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শীতার্ত ও দুস্থদের ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সারাদেশে শীতার্ত ও দুস্থদের মধ্যে ২০ লাখ ৫০ হাজার কম্বল বিতরণ করেছে সরকার। বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এতে বলা হয়, শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের আট বিভাগের ৬৪ জেলা ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ক্রয় করে বিতরণের জন্য শীতের শুরুতেই এসব টাকা বরাদ্দ দেওয়া হয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা প্রথম পর্যায়ের বরাদ্দ দ্বারা ৭ লাখ ৫০ হাজার ৫৮৯টি কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দিয়ে আরও ৭ লাখ কম্বল কেনা হয়েছে, যা শীতার্তদের মধ্যে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ত্রাণ মন্ত্রণালয় আরও জানায়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দের টাকা দিয়ে কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এরই মধ্যে জরুরি ভিত্তিতে কম্বল কিনে দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।

কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর