1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে : ফরিদা আখতার

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শিল্প প্রকৃতির অংশ। শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। আর শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে। গ্রাম-গঞ্জে অনেক শিল্পী রয়েছেন তারা যেন অবহেলিত না থাকেন; শিল্পের ক্ষেত্রে শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ধানমণ্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

শিল্পীদের হাওরের কান্না চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওর-বাওরের দিকে তাকালে সুন্দর দৃশ্য দেখা যায়। কিন্তু হাওর-বাওরের যে কান্না তা আমরা দেখি না।

তিনি বলেন, ইটনা-মিঠামইন সড়কের সৌন্দর্য শিল্পীরা যেভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিন্তু এই সড়ক যেভাবে পানির প্রবাহকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে মাছের ধ্বংসের কারণ হয়েছে শিল্পীরা তা ফুটিয়ে তুলছেন না। তবে উন্নয়নের পাশাপাশি মানুষ প্রকৃতিকে মনের মধ্যে ধারণ করতে পারে; আজকের চিত্রের মাধ্যমে শিল্পী তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শিল্প প্রকৃতির অংশ। শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে

তিনি বলেন, শিল্পীরা শুধু পানিকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে না তুলে মাছ, পাখি ও অন্যান্য প্রাণীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। আবার অনেক সময় শিল্পীরা নদীর পাড়ে মাছসহ বিভিন্ন প্রাণীকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। আসলে প্রকৃতির মধ্যে এগুলো যে একটি অংশ তা আমরা ভুলে যাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটির প্রেসিডেন্ট কাওসার হোসাইন, চিত্রশিল্পী রেজা নবী প্রমুখ।

পাঁচদিনের প্রদর্শনীতে নাজমা কবিরের প্রায় ৬০টি জলরঙ এবং অ্যাক্রিলিক পেইন্টিং দেখতে পারবেন চিত্রপ্রেমীরা। চিত্রগুলোতে ফুটে উঠেছে শিল্পীর প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য, সি-স্কেপের প্রতি গভীর ভালোবাসা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর