বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষা প্রতিষ্ঠান প্রধান – সহকারী প্রধান নিয়োগের ভাইভা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি দৈনিক বিজনেস ডাইজেস্টডটকমকে এ তথ্য জানিয়েছেনন।
সূত্র জানায়, আজ শিক্ষা সচিবের উপস্থিতিতে এনটিআরসিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা নেয়ার তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা।
প্রতিষ্ঠান প্রধানের ভাইভা নেয়ার জন্য ১২টি বোর্ডে মৌখিক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন প্রার্থী ভাইভায় অংশ নেবেন। এ হিসাবে ১২টি বোর্ডে প্রতিদিন মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া সম্ভব হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এর আগে একই সূত্র দৈনিক বিজনেস ডাইজেস্টডটকমকে জানিয়েছিলো, ভাইভা পরীক্ষার জন্য সকাল ও বিকেলে পৃথক ব্যাচ রাখার পরিকল্পনা করা হয়েছে। এতে প্রার্থীদের ভাইভা ধাপে ধাপে সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে বোর্ডগুলোর কার্যক্রম করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.