বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ভাইভার শিডিউল অনুযায়ী, এক দিনে মোট ১২টি ভাইভা বোর্ড রাখা হয়েছে। প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রতিদিন মোট ৪২০ প্রার্থীর ভাইভা নেওয়া হবে।
জানা যায়, প্রতিটি বোর্ডে দুটি গ্রুপ রাখা হয়েছে। এর মধ্যে একটি গ্রুপে ১৭ জন এবং অন্য গ্রুপে ১৮ জন প্রার্থী রয়েছেন। ফলে প্রতি বোর্ডে মোট ৩৫ প্রার্থীর ভাইভা নেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা এবং বেলা ২টায় ১৭ ও ১৮ জনের দুটি করে গ্রুপে ১২টি বোর্ডে ভাইভা নেওয়া হবে। পরবর্তী দিনগুলোর সূচিতেও একই কাঠামো অনুসরণ করা হবে।
মৌখিক পরীক্ষার প্রার্থীদের প্রতি নির্দেশনা:
১. এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে তাঁদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
২. প্রার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।
১৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় ২২ এপ্রিল। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী।