বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পদে নিয়োগের ভাইভা তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এনটিআরসিএ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে অষ্টম এনটিআরসিএ’র উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.