1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি নয়, ভিন্ন পথে হাঁটছে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (১৬ জুন) ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে।

এরপর আর কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ। আগামীতে ‌‘শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিই’ হবে ‘শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি’।

রোববার (১৫ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তারা জানান, শিক্ষক নিবন্ধন ও নিয়োগ কার্যক্রমে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। এটি বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন। এছাড়া শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা করে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করতে হবে না।

এনটিআরসিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষক নিবন্ধনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নতুন পদ্ধতি চালুর বিষয়ে আমরা কাজ করছি। শিক্ষা মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে। এ বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

নতুন পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি দিতে কত সময় লাগতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, প্রস্তাবনাটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। এরপর আইনগত দিক যাচাইয়ে আইন মন্ত্রণালয়ে যাবে। বিধিমালা অনুমোদনের পর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। পরিপত্র হলে সে নিয়ম মেনে এটি চালু করবো আমরা।

এনটিআরসিএ সূত্র জানায়, নতুন যে বিধিমালা করা হচ্ছে ‘১৯তম’ শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থাকছে না। কেবলমাত্র শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি লেখা থাকতে পারে। মূলত বিসিএসের আদলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

সেক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণরা সবাই চাকরির সুযোগ পাবেন। যতগুলো পদ ততজনকেই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে। এছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়সও গণনা করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর