1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে সংকট সমাধানের আহ্বান গশিশের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলন ও এর পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক শিক্ষক শক্তি। বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানিয়ে আন্দোলনরত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছে শিক্ষক সংগঠনটি।

এমপিওভুক্ত শিক্ষকেরা ঢাকায় সমবেত হয়ে বাড়িভাড়ার ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসনসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক কোনো উদ্যোগ না নেওয়ার কারণে শিক্ষকেরা কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনের সময় গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জ ও নির্যাতনের ঘটনায় শিক্ষকদের কয়েকজন আহত হয়েছেন। গণতান্ত্রিক শিক্ষক শক্তি-গশিশ এ ধরনের আচরণকে দুঃখজনক এবং অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে।

গণতান্ত্রিক শিক্ষক শক্তি মনে করে, শিক্ষকদের দাবি শুধু তাদের আর্থিক বা পেশাগত অধিকার নয়; এটি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ ও সামাজিক স্বীকৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে সংযুক্ত।

গশিশ সরকারকে আহ্বান জানিয়েছে, শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদের দাবি সমাধান করতে এবং শিক্ষাক্ষেত্রে চলমান অচলাবস্থা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে।

সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই চলমান সংকট সমাধান সম্ভব বলে গশিশ বিশ্বাস করছে। এছাড়া, আন্দোলনরত শিক্ষকদের ওপর বল প্রয়োগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে গশিশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর