1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শিক্ষকদের কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক স্কুলে আজও পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলছে। এতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। তবে কোথাও কোথাও কর্মচারীদের পাহারায় পরীক্ষার আয়োজন করেছেন প্রধান শিক্ষকরা।

এদিকে, কোনো কোনো সরকারি স্কুলে নোটিশ দেওয়া হয়েছে। আর কোথাও কোথাও পরীক্ষা দিতে স্কুলে গিয়েও অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। এ অবস্থায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিচ্ছিন্নভাবে কিছু বিদ্যালয়ের পরিস্থিতি ভিন্ন ছিল। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সোমবার সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষা কর্মচারীদের মাধ্যমে নেওয়া হলেও দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হয়নি। আজ সেখানে সব পরীক্ষা বন্ধ। এছাড়া খুলনা, রাজশাহী, যশোর, কুমিল্লা ও দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকেও বার্ষিক পরীক্ষা বিঘ্নের তথ্য পাওয়া গেছে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে চলা এ আন্দোলনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া সরকারি আচরণবিধির লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মবিরতির জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে ৬৩১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ হাজারের বেশি শিক্ষক কর্মরত। সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতি কার্যকর করা, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদনসহ চার দফা দাবি আদায়ে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। দাবি না মানায় গত ৩০ নভেম্বর থেকেই বিভিন্ন বিদ্যালয় বার্ষিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক জানান, কর্তৃপক্ষ আলোচনায় বসে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। অন্যথায় বর্তমান শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর