1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শাহী তেহারি রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

ঈদ কিংবা যেকোনো উৎসবের রান্নায় শাহী স্বাদ যোগ হলে খাবারের আয়োজন যেন আরও বেশি পূর্ণতা পায়। কারণ উৎসব মানেই বাহারি সব খাবারের আয়োজন। ঈদের দিনের আয়োজনে রাখতে পারেন শাহী তেহারি। এটি তৈরির রেসিপি সাধারণ তেহারির মতো নয়। কারণ এর সঙ্গে যোগ করতে হয় বেশ কয়েক ধরনের উপকরণ। চলুন তবে জেনে নেওয়া যাক শাহী তেহারি রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

গরুর মাংস- দেড় কেজি

চাল- ৫০০ গ্রাম

বাদাম+পোস্ত বাটা- ২ চা চামচ

তেল ও ঘি- দেড় কাপ

পেঁয়াজ কুচি- দেড় কাপ

আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ১৫-২০টি

টকদই ও ঘনদুধ- আধা কাপ করে

লবণ ও চিনি- স্বাদমতো

টমেটো সস- আধা কাপ

ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ

গোলাপজল- ১ চা চামচ

এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল-জয়ত্রী গুঁড়া- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন-

গরম মাংস ছোট করে কেটে নিন। এবার সব মসলা দিয়ে মেখে রাখুন। পাত্রে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে নিন। এবার তাতে মাংস রান্না করে নিন। অন্য পাত্রে তেলে চাল ভেজে পরিমাণমতো পানি দিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে রান্না করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার ঢেকে অল্প আঁচে দমে রাখুন বিশ মিনিট-আধা ঘণ্টার মতো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর