1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শাহরুখ-সালমান অনুরাগীদের জন্য মন খারাপের খবর

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বলিউডের দুই ‘খান’ অর্থাৎ, শাহরুখ খান এবং সালমান খানের অনুরাগীরা তাদের আসছে সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’’ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত ছিলেন। সবাই চাইছেন তাদের সিনেমাটি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক। কারণ সবাই শাহরুখ ও সালমানকে একসঙ্গে দেখতে চাইছেন। তবে সাম্প্রতিক সংবাদ বলছে, অনুরাগীদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। আর এ সংবাদটি পড়ার পর থেকেই হতাশ অনুরাগীরা। কারো কারো জন্য এটি ভীষণ মন খারাপের খবর।

জানা গেছে, আদিত্য চোপড়া মনে করছেন যে স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোতে ভীষণভাবেই অনেক কিছুর পুনরাবৃত্তি হচ্ছে, আর তাই এগুলোতে এবার ভিন্ন কিছু থাকা উচিত। আর এই কারণেই ভবিষ্যৎ পরিকল্পনায় সিনেমাগুলোতে বেশকিছু পরিবর্তন আনতে চান প্রযোজক আদিত্য চোপড়া।

একটি সূত্র আরও জানাচ্ছে, এটি প্রতিরোধের পেছনে মূল উদ্দেশ্য হলো একইরকম ফর্মুলা ব্যবহার বন্ধ করা এবং একঘেঁয়েমির বিষয়টি এড়ানো। যশরাজ ফিল্মস এবার কটি নতুন গল্প বলার শৈলী ব্যবহার করতে চায়। তবে এ বিষয়ে সিনেমার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এর আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, এই মুহূর্তে তিনি শাহরুখ খানের সঙ্গে কোনো সিনেমা করছেন না।

শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া ও তার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এখন ‘ধুম ৪’র উপরই এখন ফোকাস করেছেন। আদিত্য চোপড়া নিজেও ‘ধুম ৪’র চিত্রনাট্য ও গল্পের বিষয়টিতে মনোযোগ দিচ্ছেন। আর এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। গ্লোবাল অ্যাকশন স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মিত হচ্ছে।

জানা যাচ্ছে, ২০২৬ সালের এপ্রিল শুরু হতে পারে টাইগার ভার্সেস পাঠানের শুটিং। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর