1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শাকিবকে নিয়েই সিনেমা বানাবেন ‘বরবাদ’-এর পরিচালক

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত

গেল রোজার ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ দারুণ সাড়া ফেলেছিল। ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন কিং খানের ভক্তি ও অ্যাকশন-রোমান্স মিশিয়ে। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন- এবার কি শাকিব-হৃদয় জুটি ফিরছে?

সাম্প্রতিক গুঞ্জনে শোনা যাচ্ছিল, হৃদয়ের পরপর তিনটি গল্প শাকিব ফিরিয়ে দিয়েছেন। এমনকি, শাকিবের ছেড়ে দেওয়া একটি গল্পের সিনেমাতে সিয়াম আহমেদকে নিতে যাচ্ছেন মেহেদি। সেখানে নায়িকা হিসেবে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকে।

তবে হৃদয় এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, ‘সংবাদটি সঠিক না। শাকিব ভাই আমার গল্প তিনবার কেন, একবারের জন্যও ফেরাননি। তার ছেড়ে দেওয়া সিনেমায় অন্য কাউকে নেওয়ার খবরও ভিত্তিহীন। সিনেমা করলে শাকিব খানকে নিয়েই করব।’

তিনি আরও জানান, বর্তমানে তারা দু’জনই এক বিশাল প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন। ‘‘বরবাদ’-এর সময় শাকিব ভাই বলেছিলেন, এরপর আমাদের যে কাজ হবে, সেটি এর চেয়েও বড় পরিসরে হবে। ঠিক সেটারই প্রস্তুতি চলছে। গল্পটি তিন পার্টের, আর এত বড় প্রজেক্টের জন্যই এক বছর ধরে স্ক্রিপ্ট তৈরি করছি’- নিশ্চিত করেন হৃদয়।

তবে হৃদয় জানিয়েছেন, রোজার ঈদে তিনি রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আরেকটি রোমান্টিক গল্প নিয়ে আসবেন। সেটিতে শাকিব থাকবেন না। এটি অন্য প্রকল্প। আপাতত এই সিনেমা নিয়ে মুখ খুলতে চান না তিনি।

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে ছিলেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল। আরও ছিলেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর