1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত কয়েক হাজার শিক্ষক। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে শহীদ মিনার থেকে এ কর্মসূচি শুরু করা হয়।

ঘোষণা অনুযায়ী- শিক্ষকরা শহীদ মিনার থেকে সচিবালয়ের সামনে যাবেন। সেখানে অবস্থান নেবেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে ফিরবেন না।

এর আগে দুপুর ১২টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি করার কথা ছিল শিক্ষকদের। তবে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসায় বিষয়টি সুরাহা হতে পারে জানিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি না করতে অনুরোধ জানান।

তার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা দুপুর ১২টার পরিবর্তে বিকেল ৪টা এ কর্মসূচি করার ঘোষণা দেন। তবে বেঁধে দেওয়া সময়েও দাবি না মানায় এবার সচিবালয় অভিমুখে যাচ্ছেন শিক্ষকরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর