1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ডেকেও স্থগিত করলো মাউশি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা করার কথা জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সভা করার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মাউশিতে এ সভা হওয়ার কথা ছিল। তবে শেষ সময়ে এসে সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শাহজাহান।

তিনি বলেন, ‘আলোচনা সভা করার কথা ছিল। ডিজি স্যার শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছিলেন। মন্ত্রণালয় থেকে মানা করা হয়েছে বলে জেনেছি। কেন, কী কারণে তা বলতে পারবো না।’

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করতে বলা হয়েছিল, তা বহাল রয়েছে বলে জানান উপ-পরিচালক মো. শাহজাহান।

বিষয়টি নিয়ে জানতে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করীমকে কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে তার মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর