1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শর্ষের তেলে খাসির মাংসের জাদু, রইলো রেসিপি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

শর্ষের তেলে খাসির মাংসের জাদু, রইলো রেসিপি প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
খাসির মাংসের স্বাদকে দ্বিগুণ করে তোলার এক সহজ এবং অনন্য উপায় হলো শর্ষের তেল ব্যবহার। সাধারণ মসলা আর তেলের চেয়ে শর্ষের তেলে রান্না করলে মাংসের স্বাদে আসে এক স্বতন্ত্র, হালকা তীক্ষ্ণতা এবং সুগন্ধ, যা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে সত্যিই খাবারের স্বাদকে আরও উপভোগ্য করে তোলে। রইলো রেসিপি-

উপকরণ:
খাসির মাংস ১ কেজি
লেবুর রস ২ চা-চামচ
লবণ স্বাদমতো
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
টক দই আধা কাপ
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ২ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
জিরা গুঁড়া ১ চা-চামচ
হলুদের গুঁড়া ১ চা-চামচ
লাল মরিচের গুঁড়া ২ চা-চামচ
টমেটো স্লাইস ১০০ গ্রাম
শর্ষের তেল পৌনে ১ কাপ
পেঁয়াজকুচি ২০০ গ্রাম
আস্ত গরমমসলা (তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ) প্রতিটা ৩–৪ টি করে
পানি পরিমাণমতো
চিনি ১ চা-চামচ
গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
কাঁচা মরিচ ৫-৬টি
ধনেপাতাকুচি সামান্য
আরও পড়ুন:
রুইয়ের মাথায় আলু চচ্চড়ি বানাবেন যেভাবে
বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন চকলেট মাফিন
শীতের সবজিতে ভিন্ন স্বাদ, বাঁধাকপির কোপ্তা
যেভাবে তৈরি করবেন
প্রথমেই খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে ২০ মিনিট মাখিয়ে রাখুন। এরপর আবারও ধুয়ে নিন, এতে খাসিতে থাকা আশটে গন্ধ দূর হবে। এবার গরমমসলার গুঁড়া ছাড়া বাকি সব গুঁড়া মসলা, টক দই, বাটা মসলা, টমেটো, আধা কাপ শর্ষের তেল দিয়ে মাংস মাখিয়ে মেরিনেটের জন্য ১ ঘণ্টা রেখে দিন।

মাংস মেরিনেট হয়ে গেলে শুরু করুন রান্না। প্রথমে চুলায় পাতিল বসিয়ে তাতে তেল, পেঁয়াজকুচি ও আস্ত গরমমসলা দিয়ে ভাজুন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। ভালোভাবে কষানো হলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে ৪০ মিনিট ঢেকে রান্না করুন। মাংসে সেদ্ধ হয়ে এলে তাতে সামান্য চিনি, কাঁচা মরিচ, গরমমসলার গুঁড়া, ধনেপাতা দিয়ে কম আঁচে ঢেকে ৫ মিনিট রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার খাসির মাংস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর