1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শরতে বানাতে পারেন আমড়ার খোসার আচার

লাইফ স্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

​আমড়ার মরসুমে ফলটি খাওয়ার পর খোসাগুলো ফেলে না দিয়ে একটু ভিন্নভাবে কাজে লাগাতে পারেন। ফেলে দেওয়া এই খোসা দিয়েই বানিয়ে ফেলা যায় জিভে জল আনা মুখরোচক আচার। খিচুড়ি, পোলাও কিংবা আড্ডার ফাঁকে খালি মুখে খাওয়ার জন্য এই আচার এক কথায় চমৎকার। জেনে নিন তৈরির সহজ উপায়-

​উপকরণ:
​আমড়ার খোসা আধা কেজি
আখের গুড় বা চিনি ১ কাপ
​সরিষার তেল ১/২ কাপ
​রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
সরিষার বাটা ১ টেবিল চামচ
​হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ (ঝাল অনুযায়ী)
তেঁতুলের ক্বাথ ৩ থেকে ৪ টেবিল চামচ
​টালা জিরার গুঁড়া ১ চা চামচ
টালা শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:
প্রথমে আমড়ার খোসাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিন। এমনভাবে সিদ্ধ হয়ে করতে হবে যাতে পানি ভালোভাবে শুকিয়ে যায়, যেন একটুও পানি জমে না থাকে। সিদ্ধ খোসাগুলো পাটায় মিহি করে বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। কড়াইতে পরিমাণমতো তেল গরম করে আদা বাটা, রসুন বাটা, ​সরিষা বাটা, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে তাতে বাটা আমড়ার খোসা এবং স্বাদমতো আখের গুড় বা চিনি দিয়ে দিন।

মৃদু আঁচে মসলার সঙ্গে খোসা বাটা ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে মাখামাখা হয়ে এলে নামানোর ঠিক কিছুক্ষণ আগে পরিমাণমতো তেঁতুলের ক্বাথ মিশিয়ে দিন। এতে আচারের টক-মিষ্টি ভারসাম্য ঠিক থাকবে। নামানোর ঠিক আগে ওপর থেকে টালা জিরার গুঁড়া এবং টালা শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চমৎকার স্বাদের আমড়ার খোসার আচার। ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে ভরে রাখলে মুখে লেগে থাকার মতো এই আচার দীর্ঘদিন ভালো থাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর