1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শবে বরাত উপলক্ষে হালুয়া বিতরণ করা কি নিষিদ্ধ?

ইসলাম ও জীবন |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ইসলামে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা ১৫ তারিখের রাতটি বিশেষ ফজিলতপূর্ণ রাত। এ রাত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দয়ার দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫)

মধ্য শাবানের রাত বা শাবান মাসের ১৫ তারিখের রাতই আমাদের দেশে শবে বরাত বা বরাতের রাত হিসেবে পরিচিত। এ রাতে আমাদের কর্তব্য শিরক ত্যাগ করে নিজের ইমানকে শক্তিশালী করা, কারো সাথে ঝগড়া-বিবাদ থাকলে মিটিয়ে ফেলা, কারো প্রতি বিদ্বেষ বা শত্রুতা থাকলে ক্ষমা করে দেওয়া, সদকা করা, হাদিয়া আদান-প্রদান করা, এ ছাড়া অন্যান্য নেক আমল ও ইবাদতের মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা; যেন আল্লাহর রহমত ও ক্ষমায় আমরাও শামিল হতে পারি।

শবে বরাত উপলক্ষে প্রতিবেশী, আত্মীয় স্বজন বা দরিদ্রদের হালুয়া, রুটিসহ যে কোনো খাবার খাওয়ানো বা বিতরণ করা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। সদকা ও হাদিয়া সব সময়ই নেক আমলের অন্তর্ভুক্ত। কিন্তু বিশেষভাবে হালুয়া-রুটি বানানো, খাওয়া ও বিরতরণকে শবে বরাতের জরুরি বা বিশেষ ফজিলতপূর্ণ আমল মনে করলে তা বিদআত গণ্য হবে। হালুয়া রুটি বানানো, খাওয়া বা বিতরণ করা শবে বরাতের বিশেষ কোনো আমল নয়।

শবে বরাতের বিশেষ আমল মনে না করলে বা এ রকম ভুল ধারণা সৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলে হালুয়া-রুটি বানানো, খাওয়া ও বিরতরণ করা নাজায়েজ নয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর