1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শবে বরাতের ফজিলত ও আমল

ধর্ম ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

শাবান মাসের ১৫ তারিখের রাতকে বলা হয় ‘শবে বরাত’ যা ফারসি ভাষা থেকে এসেছে। ফারসিতে ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। `শবে বরাত’ অর্থ ‘মুক্তির রাত’। হাদিসে এ রাতটিকে ‘শবে বরাত’ বা মুক্তির রাত বলা হয়নি, বলা হয়েছে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য শাবানের রাত। তবে এ রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেবেন এটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে পাওয়া যায়। এ থেকেই ভারতীয় উপমহাদেশ, পারস্যসহ বিশ্বের অনেক অঞ্চলে এ রাতটিকে ‘শবে বরাত’ বা মুক্তির রাত বলা হয়ে থাকে।

এ রাতের ব্যাপারে নবীজি (সা.) বলেছেন, আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টিকুলের দিকে দয়ার দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ৫৬৬৫)

আরেকটি হাদিসে এসেছে, নবীজি (সা.) বলেছেন, মধ্য শাবানের রাতে তোমরা নামাজ আদায় করো এবং দিনে রোজা রাখ। এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছ আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। কে আছ রিজিকপ্রার্থী, আমি তাকে রিজিক দান করবো। কে আছ রোগমুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করবো। কে আছ এই এই প্রার্থনাকারী… ফজরের সময় হওয়া পর্যন্ত তিনি এভাবে ডাকেন। (সুনানে ইবনে মাজা: ১৩৮৮)

আরেকটি হাদিসে এসেছে, এ রাতে নবীজি (সা.) জান্নাতুল বাকিতে তার সাহাবিদের কবর জিয়ারত করেছেন এবং বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বনু কালব গোত্রের বকরি পালের লোমের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন। (সুনানে তিরমিজি: ৭৩৭)

আমাদের কর্তব্য এ রাতে বেশি বেশি নেক আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা যেন আল্লাহর রহমত ও ক্ষমায় আমরাও শামিল হতে পারি।

শবে বরাতে যে আমলগুলো করবেন:
১. ছোটবড় সব পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।
২. সব রকম শিরক
ও হিংসা-বিদ্বেষ থেকে অন্তরকে পবিত্র করুন।
৩. আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে মনোমালিন্য থাকলে তা দূর করুন। কারো প্রতি অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নিন, নিজেও সবাইকে ক্ষমা করে দিন।
৪. ফরজ নামাজের পাশাপাশি দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়ুন।
৫. বেশি বেশি আল্লাহর জিকির করুন, আল্লাহকে অন্তর থেকে স্মরণ করুন।
৬. কবর জিয়ারত করতে যান। কবরস্থানে গিয়ে কিছুক্ষণ সময় কাটান। মৃত ব্যক্তিদের রুহের মাহফিরাতের জন্য দোয়া করুন।
৭. ১৫ শাবান দিনের বেলা রোজা রাখুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর