1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শফিক মুন্সির কবিতা হারানোর ভয় এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

হারানোর ভয়
——————

যাকে নিজের করে পাবার সম্ভাবনাই নেই কোনো, তাকেই হারানোর ভয় পুষে রাখি এখনো৷

***

আমার পরিচয়
——————-

নিজেকে যতটা শুধরে নিয়েছি আমি, ততটা খারাপও তো কখনো ছিলাম না। যত যন্ত্রণা দিয়ে জীবন আমাকে ভেঙে চুরমার করেছে; তত বড় তো আমার স্বপ্নও কখনো ছিল না!

***

নিজের বোকামি
———————–

ঘর এলোমেলো করার জন্য কেনো হাওয়াকেই দায়ী করি? ঝড়ের রাতেও জানালা খোলার বোকামি যখন আমার নিজেরই!

***
প্রত্যাহিক রুটিন
————————–

এখন তো শুধু সিলিংয়ে চেয়ে চেয়ে এক রুমেই কেটে যায় আমার সারাটাদিন, এক জামানায় যাযাবর হওয়াই ছিল আমার প্রত্যাহিক রুটিন৷

***
দাফন

এ হৃদয়ে হয়েছে কত পরিচিত মুখের দাফন,
স্মৃতিতে এখন নেই; যারা ছিল একসময়ে আপন৷

***
দুঃখের পরিমাণ

আমার দুঃখ ঢাকতে যদি হয় কাফনের দরকার, শহরজুড়ে থেমে যাবে সব মরদেহের সৎকার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর