1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শপিংমলের পাঁচতলা থেকে পড়ে কিশোরের মৃত্যু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ঢামেক প্রতিবেদক | যমুনা ফিউচার পার্কের পাঁচতলা থেকে নিচে পড়ে মো. আরমান হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

ভাটারা থানার উপ-পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে এভার কেয়ার হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ওই কিশোর গতকাল বিকেলের দিকে এক বন্ধুর সঙ্গে যমুনা ফিউচার পার্কে ঘুরতে যায়। পরে পাঁচতলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. রোকন মোল্লা জানান, আমার ভাই নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতো। গতকাল বিকেলে এক বন্ধুর সঙ্গে ভিসা সংক্রান্ত কাজে যমুনা ফিউচার পার্কে গিয়েছিল। এ সময় তার বন্ধু কাজে ব্যস্ত ছিল। জানতে পারে আরমান পাঁচতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর