1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শনিবার জাতিসংঘ মহাসচিবের যত কর্মসূচি

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরের তৃতীয় দিন শনিবার (১৫ মার্চ) ব্যস্ত সময় কাটাবেন।

এদিন সকাল ৯টায় তিনি রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন। এরপর রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করবেন। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, জাতিসংঘ মহাসচিব শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।

বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর