1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ল্যাবএইডের স্বাস্থ্যসেবা পাবেন আনসার ও ভিডিপি সদস্যরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চুক্তি সই হয়েছে।

চুক্তির আওতায় আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার, ভিডিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের সারাদেশে ৩২টি শাখায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

এরমধ্যে রয়েছে—ডোপ টেস্ট, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকো, ইটিটি ইত্যাদি আধুনিক চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগীয় চিকিৎসা সেবায় বিশেষ ছাড়ের সুবিধা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাহিনীটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বাংলাদেশ আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ আনসার ও ভিডিপি এরই মধ্যে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের মাধ্যমে ‘সুখী’ অ্যাপে সদস্যদের ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করেছে। ল্যাবএইডের সঙ্গে নতুন এ সহযোগিতা সদস্যদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করবে।

চুক্তি সই অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেন, ‘ল্যাবএইডের সঙ্গে এ চুক্তি বাহিনীর চিকিৎসা কার্যক্রমের একটি মাইলফলক। এটি শুধু শুরু, ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।’

ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক বলেন, ‘শিগগির সারাদেশে ল্যাবএইডের প্রতিটি শাখায় আনসার ও ভিডিপি সদস্যদের জন্য বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম চালু করা হবে।’

উভয় পক্ষই ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং উন্নত চিকিৎসা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা ব্যক্ত করেছেন। আশা করা হচ্ছে, এর ফলে আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে এবং বাহিনীর কর্মদক্ষতা বাড়বে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সাইফুল্লাহ রাসেল, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর