1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লোহিত সাগরে অস্থিরতা : কন্টেইনার সংকটে রপ্তানিকারকরা।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১০৪ বার পঠিত

মেজবাহ উদ্দিন রাজু | চট্টগ্রাম : লোহিত সাগরে অস্থিরতার কারণে কনটেইনার সংকটে পড়েছেন দেশের রপ্তানিকারকরা। তৈরি পণ্য বিদেশে পাঠাতে পাওয়া যাচ্ছে না খালি কনটেইনার। ফলে তৈরি পোশাক রপ্তানিকারকরা অতিরিক্ত খরচের পাশাপাশি পোশাকের ক্রয় আদেশ হারানোর আশঙ্কা করছেন, যা দীর্ঘমেয়াদে দেশের রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলার শঙ্কা তৈরি করছে।

বাংলাদেশ থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পণ্য আমদানি- রপ্তানি সহজ পথ আরব সাগর ও ভূমধ্যসাগরের সংযোগকারী লোহিত সাগর এবং সুয়েজ খাল। কিন্তু লোহিত সাগরে হুতিদের হামলার কারণে বিশ্বের কোম্পানিগুলো আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে ঘুরপথে পণ্য পরিবহন করছে। এতে এশিয়া থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে জাহাজ যাতায়াতে প্রায় ২২ দিন বেশি সময় প্রয়োজন হচ্ছে। ফলে চট্টগ্রাম বন্দরসহ সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও শ্রীলঙ্কার কলম্বোর মতো ট্রান্সশিপমেন্ট বন্দরেও কনটেইনারের সংকট তৈরি হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের রপ্তানিতে।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ৭৫ শতাংশ হয় ৪০ ফুট আকৃতির কনটেইনারে। বাকি ২৫ শতাংশ হয় ২০ ফুট আকৃতির কনটেইনারে। তৈরি পোশাক রপ্তানির বেশিরভাগই হয় ৪০ ফুট কনটেইনারে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘লোহিত সাগরে অস্থিরতা শুরুর পর থেকেই কনটেইনারের সংকট ছিল। তবে চলতি (জুন) মাসে সেই সংকট বেড়েছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের অনেকেই জানিয়েছেন তারা রফতানির জন্য কাঙ্ক্ষিত কনটেইনার পাচ্ছেন না।

বিকডার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দেশের ২৮টি অফডকে ৫৩ হাজার টিইউএস কনটেইনার ছিল।

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুল আলম সুজন বলেন, ‘তৈরি পোশাক রপ্তানিকারকরা সাধারণত ৪০ ফুটের কনটেইনার পণ্য রপ্তানির জন্য ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু এখন শিপিং লাইনগুলো থেকে ২০ ফুটের কনটেইনার পাওয়া গেলেও ৪০ ফুটের কনটেইনার পেতে বেগ পেতে হচ্ছে।’

তিনি বলেন, ‘কিন্তু হুতি সংকটের কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনে এক ট্রিপে প্রায় ১১ দিন সময় বেশি প্রয়োজন হচ্ছে। ফলে যাওয়া-আসায় প্রায় ২২ দিনের একটা গ্যাপ তৈরি হচ্ছে। এক সময় চট্টগ্রাম বন্দর থেকে সপ্তাহে তিনটি মাদার ভেসেল ছেড়ে গেলেও এখন মাদার ভেসেলের সংখ্যা অনেক ক্ষেত্রে দুটিতে নেমে এসেছে। ফলে তৈরি পোশাক রপ্তানিপণ্য পরিবহনে কনটেইনার সংকট তৈরি হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর