1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

লোক নেবে ঢাকার ব্রিটিশ হাইকমিশন, বেতন ২ লাখ ২৭ হাজার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

বিডি ডিজিটাল ডেস্ক | নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। প্রতিষ্ঠানটি ঢাকায় প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।

পদসংখ্যা: ১

যোগ্যতা: ফিন্যান্স, অর্থনীতি, বিজনেস বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্স, অর্থনীতি, বিজনেস, পাবলিক পলিসি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। ফিন্যান্সিয়াল বা প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের ফিন্যান্সিয়াল সেক্টর ও ইনভেস্টমেন্ট ক্লাইমেট সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটশন, এসডিজি, এইড আর্কিটেকচার ও ইনস্ট্রুমেন্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরণ : ফুলটাইম, স্থায়ী

কর্মস্থল : ঢাকা

কর্মঘণ্টা : সপ্তাহে ৩৬ ঘণ্টা

বেতন : মাসিক বেতন ২,২৭,২২৮ টাকা

সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুইদিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৪

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর